সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার সন্ধ্যায় মালদহ সার্কেলে শিক্ষা উৎসব শেষ হয়। সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সহ একাধিক ইভেন্টে প্রতিযোগিতা হয়। ওই সার্কেলের ৫৯টি স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ উপস্থিত ছিলেন। মালদহ সার্কেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ইভেন্টে সার্বিক দিক দিয়ে ১৬ পয়েন্ট পেয়ে সার্কেলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে সাহাপুর জুনিয়র বেসিক স্কুল। পাশাপাশি কৈলাসপুর এবং পাড়া সামুন্ডাই ১২ পয়েন্ট পেয়ে যৌথভাবে রানার্স হয়েছে। এছাড়াও সব ইভেন্টে পুরস্কার দেওয়া হয়েছে।



