সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মুচিয়া অঞ্চল ক্রীড়া চক্রের উদ্যোগে চারদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হল রবিবার রাতে। চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ টাউন ক্লাব। ফাইনালে তারা পুরাতন মালদহের যাত্রাডাঙা প্রগতি সঙ্ঘকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে। জয়ী দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার এবং রানার্স দলকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মালদহের বিধায়ক গোপাল সাহা, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার প্রমুখ।



