Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাম্পিয়ন গাজোলের হাতিমারি মহিলা দল

চ্যাম্পিয়ন গাজোলের হাতিমারি মহিলা দল
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার মালদহের গাজোলের খেলার সাথী ক্লাবের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট  হয়। ফাইনালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুণ্ডির সরলা দেবী মহিলা ফুটবল অ্যাকাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাজোলের হাতিমারি মহিলা দল। খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, ক্লাবের সভাপতি ডালিম সরকার, সম্পাদক জয়ন্ত ঘোষ সহ অন্যান্যরা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য এলাকায় মহিলা ফুটবল টুর্নামেন্ট কম হয়। তারাও তাই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এদিন ৪টি দল অংশ নেয়। জয়ী দলকে ট্রফি সহ ১০ হাজার এবং রানার্স দলকে ৭ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ