Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাউলের কুঠিতে মদের দোকান না খোলার আবেদন মহিলাদের

চাউলের কুঠিতে মদের দোকান না খোলার আবেদন মহিলাদের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটার গোসানিমারির চাউলেরকুঠি এলাকায় একটি নতুন মদের দোকান খোলা হচ্ছে। এমন অভিযোগ তুলে এলাকায় যাতে মদের দোকান খোলা না হয়, এই দাবিতে মহকুমা শাসকের অফিস চত্বরে বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার স্মারকলিপি দিলেন বাসিন্দারা। এদিনের কর্মসূচিতে অধিকাংশই ছিলেন গ্রামের মহিলারা। তাঁরা বলেন, আমাদের চাউলেরকুঠি জনবহুল এলাকায় একটি মদের দোকান খোলা হচ্ছে বলে শুনেছি। পাশেই রয়েছে স্কুল ও গ্রামীণ বাজার। এরফলে এলাকার পরিবেশ নষ্ট হবে। বিষয়টি নিয়ে স্মারকলিপি দিয়েছি। এদিকে মহকুমা শাসক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বাসিন্দারা জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ