Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিত্তরঞ্জন হাইস্কুলকে ৫০ হাজার টাকা দিল দুর্গাপুজো কমিটি

চিত্তরঞ্জন হাইস্কুলকে ৫০ হাজার টাকা দিল দুর্গাপুজো কমিটি
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরার চিত্তরঞ্জন হাইস্কুল কর্তৃপক্ষের হাতে ৫০ হাজার টাকার চেক শুক্রবার তুলে দিল লোয়ার বাগডোগরা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই টাকা দিয়ে তারা পড়ুয়াদের নতুন জুতো ও সোয়েটার কিনে দেবে বলে জানিয়েছেন স্কুলের টিআইসি বাসুদেব তেওয়ারি। 
Advertisement
এবারে লোয়ার বাগডোগরা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৬৮ তম বর্ষের পুজো হয়েছিল চিত্তরঞ্জন হাইস্কুলের মাঠে। পুজো কমিটির সম্পাদক পঙ্কজ রায় বলেন, এতবছর রেলের মাঠে পুজো করা হলেও এ বছর সেখানে পুজো করা সম্ভব হয়নি। চিত্তরঞ্জন হাইস্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলের মাঠে পুজো করার জন্য আমাদের অনুমতি দিয়েছিল। আমরা তাই পুজো করতে পেরেছি। পুজো কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করা হয়ে থাকে। এটিও তারই একটি সঙ্গ। ওই টাকায় চিত্তরঞ্জন হাইস্কুল পড়ুয়াদের সোয়েটার ও জুতো কিনে দেবে বলে জানিয়েছে। এদিনের অনুষ্ঠানে স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত দত্ত উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ