Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিত্তরঞ্জন বাস টার্মিনাসের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে ব্যবসায়ীরা  

চিত্তরঞ্জন বাস টার্মিনাসের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে ব্যবসায়ীরা
 
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন বাস টার্মিনাসের পলেস্তারা খসে পড়ছে। এমন ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। বাস টার্মিনাসের বিল্ডিংয়ে ঝুলে থাকা বাকি অংশও যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা। দ্রুত বেহাল টার্মিনাস সংস্কারের দাবিতে সরব হয়েছেন সকলে।
Advertisement
হলদিবাড়ি পুরসভা সূত্রে খবর, পুরসভার উদ্যোগে ২০০১সালে এই দেশবন্ধু চিত্তরঞ্জন বাস টার্মিনাসের বিল্ডিং নির্মাণ হয়েছিল। এখানে প্রায় ২০জন ব্যবসায়ী ব্যবসা করেন। টার্মিনাস সংলগ্ন এলাকায় নতুন বিল্ডিংয়ের কাজ শেষ হলেই পুরাতন বিল্ডিং সংস্কার শুরু হবে।
এবিষয়ে এক ব্যবসায়ী সুপ্রিয় সেন জানান, বিল্ডিং তৈরির পর এতদিন পেরিয়ে গেলেও সংস্কারে উদ্যোগী হয়নি পুর কর্তৃপক্ষ। দেশবন্ধু চিত্তরঞ্জন বাস টার্মিনাসের ছাদের বেরিয়ে থাকা অংশের পলেস্তারা খসে পড়ছে। লোহার রড বেরিয়ে এসেছে। যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই দ্রুত সংস্কার করা হোক বাস টার্মিনাসটির।
হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ সরকার বলেন, বিষয়টি বহুবার পুরসভাকে জানিয়েছি। প্রতিবার পুরসভার কর্তারা এসে দেখে যান। কিন্তু কাজের কাজ কিছু হয় না। এবিষয়ে পুরচেয়ারম্যান শঙ্করকুমার দাস বলেন, শীঘ্রই হলদিবাড়ি শহরের দেশ বন্ধু চিত্তরঞ্জন বাস টার্মিনাসের বিল্ডিংটি সংস্কার করা হবে। - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ