Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

চিত্রাঙ্গদার নতুন ছবি

চিত্রাঙ্গদার নতুন ছবি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘রাত অ্যাকেলি হ্যায়’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। নির্মাতাদের তরফে আগেই জানানো হয়েছিল এই খবর। এবার জানা গেল, এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল নওয়াজ অভিনীত এই থ্রিলার ছবিটি। বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিল সিনেমাটি। এ বছরই মুক্তি পেতে পারে পরবর্তী অংশ। নওয়াজ ও চিত্রাঙ্গদার জুটি যে এই ছবিতে এক আলাদা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। এই সিক্যুয়েল ছাড়াও ‘হাউজফুল ৫’ ছবিতেও দেখা যাবে চিত্রাঙ্গদাকে। এর আগে ‘খেল খেল ম্যায়’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অক্ষয়ের সঙ্গে দেখা গিয়েছিল নায়িকাকে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ