ইউনিটি মালঞ্চ বাংলা থিয়েটারের জগতের উল্লেখযোগ্য নাম। সম্প্রতি নৈহাটি ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হল তাদের ‘চতুরঙ্গ নাট্য উৎসব ২০২৪’। প্রথমদিন এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শুভেন্দু মাইতি। বিশেষ অতিথি ছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনৎ দে।
Advertisement
প্রথমদিন মঞ্চস্থ হয় বৃশ্চিক-এর নাটক ‘ভাত’। নির্দেশনায় ছিলেন তাপস মুখোপাধ্যায়। এরপর পরিবেশিত হয় থিয়েটার পয়েন্টের নাটক ‘আগাছা’, পরিচালনায় ছিলেন রাজা গুহ। এইদিনের শেষ নাটক ছিল সারথি-র ‘অন্তর চিত্রণ’। নির্দেশনায় সমীর সেনগুপ্ত। দ্বিতীয় দিনের নাট্য উৎসবে প্রথম নাটক ছিল মিউনাস নাট্য দলের ‘দূষণ’। নির্দেশনায় উৎসব দাস। পরেরটি মুক্তমণন স্প্রিড-এর নাটক ‘অমানুষ’, পরিচালনায় ছিলেন অমিতাভ চন্দ। উৎসবের শেষ নাটক ছিল চাকদহ কলাকেন্দ্র-র ‘স্টিয়ারিং’, নির্দেশনায় শ্যামল মজুমদার।



