Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিটফান্ডের হাতছানি রুখতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে রাজ্য

চিটফান্ডের হাতছানি রুখতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে রাজ্য
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার রাজ্য অর্থদপ্তরের আওতায় থাকা স্বল্প সঞ্চয় দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, বারুইপুর এবং গড়িয়ায় সচেতনতামূলক প্রচার করা হল। বেশি সুদের লোভে যাতে কেউ চিটফান্ডের খপ্পরে পড়ে প্রতারিত না হন, সেবিষয়ে প্রচার চালানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ছিল পথনাটিকাও। ছিল সুসজ্জিত ট্যাবলো। পথে নেমে প্রচারে অংশ নেন দপ্তরের উপ অধিকর্তা লীনা মণ্ডল, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার শৌমিক সরকার,  মিসবাউল ইসলাম, তন্ময় গোস্বামী সহ অন্যান্যরা। প্রচারপর্বে হাজির ছিলেন জেলার স্বল্প সঞ্চয়  এজেন্টরাও। তাঁরা বলেন, এজেন্টদের সচিত্র পরিচয়পত্র, সামাজিক সুরক্ষার পাশাপাশি পিপিএফ, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি কিংবা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মতো প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সরকার কমিশন প্রথা চালু করলে আমানত আরও বাড়তে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ