সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির চিঞ্চুলা চা বাগানের নালায় দু’টি চিতাবাঘের শাবক আশ্রয় নেওয়ায় শ্রমিকরা আতঙ্কিত। শাবক থাকায় মা চিতাবাঘটিও আশপাশে থাকতে পারে। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা সেখানে যান। বনকর্মীরা চিতাবাঘের শাবক দু’টি যাতে বিরক্ত না হয়, সেজন্য ভিড় বা কোলাহল করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, বনকর্মীরা ঘটনাস্থলেও নজর রেখেছে। চিতবাঘ ধরতে বনদপ্তর কালচিনির আঁটিয়াবাড়ি চা বাগানে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা বসিয়েছে। আঁটিয়বাড়ি চা বাগানের শ্রমিকদের দাবি, তাঁরা মাঝে মাঝেই বাগানে চিতাবাঘের গর্জন শুনতে পাচ্ছেন। তারপরই বনকর্মীরা ওই বাগানের একটি সেকশনে খাঁচা পাতেন।



