সংবাদদাতা, আলিপুরদুয়ার: শীতের কুয়াশা পড়তেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা শুরু হয়েছে। বৃহস্পতিবার চিতাবাঘের হামলায় কালচিনির ভাতখাওয়া চা বাগানের চল্লিশোর্ধ এক মহিলা শ্রমিক জখম হয়েছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, জখম মহিলার নাম অনিলা খাঁড়িয়া। এদিন সকালে বাগানে কাজ করার সময় ঝোপ থেকে আচমকা একটি চিতাবাঘ ওই মহিলার হাতে থাবা বসিয়ে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই বাগানের শ্রমিকদের মধ্যে। জখম মহিলাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জখম মহিলার চিকিৎসার খরচ দেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর।



