Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চিতাবাঘের হামলায় জখম

চিতাবাঘের হামলায় জখম
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার বিকেলে মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে চিতাবাঘের হামলায় আহত হন এক মহিলা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়দিঘি বস্তির বাসিন্দা সেরিনা বেগম চা বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন আসতেই বাঘটি তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে প্রথমে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে বড়দিঘি চা বাগানের ঘটনাস্থল পরিদর্শন করে যান খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, চিতাবাঘের হামলায় আহত মহিলার চিকিৎসার খরচ বনদপ্তর বহন করবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ