Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চিতাবাঘের আতঙ্ক হলদিবাড়িতে

চিতাবাঘের আতঙ্ক ছড়াল হলদিবাড়িতে। বৃহস্পতিবার দুপুরে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন লক্ষ্মীর স্পারের ৪০ নম্বর নিজতরফ এলাকায় এই আতঙ্ক ছড়ায়।

চিতাবাঘের আতঙ্ক হলদিবাড়িতে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: চিতাবাঘের আতঙ্ক ছড়াল হলদিবাড়িতে। বৃহস্পতিবার দুপুরে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন লক্ষ্মীর স্পারের ৪০ নম্বর নিজতরফ এলাকায় এই আতঙ্ক ছড়ায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে কয়েকজন কৃষক নদীর চড়ে কাজ করেছিলেন। সেইসময় চিতাবাঘের মতো একটি প্রাণীকে তাঁরা জঙ্গলে ঢুকতে দেখেন। এরপর তাঁরা আতঙ্কে কাজ ছেড়ে বাড়ি ফিরে আসেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। আসেন বনকর্মীরা। তাঁরা পায়ের ছাপ খতিয়ে দেখে প্রাণীটির খোঁজ চালান। যদিও বনদপ্তরের দাবি, প্রাণীটি চিতাবাঘ নয়। এই বিষয়ে মেখলিগঞ্জের রেঞ্জার সুদীপ্ত সরকার বলেন, প্রাণীটি মেছো বিড়াল। চিতাবাঘ নয়। তাই গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হতে বলা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ