Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিতাবাঘের আতঙ্ক

চিতাবাঘের আতঙ্ক
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার ভোরে মেটেলি ব্লকের বাতাবাড়ি দিঘিরপাড় এলাকায় বাড়ি থেকে দু’টি ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ। ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে এদিন দুপুরে ওই বাড়িতে যান খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। তাঁরা দিঘিরপাড় সহ বিভিন্ন ঝোপজঙ্গলে তল্লাশি চালালেও, চিতাবাঘের হদিশ পাননি। স্থানীয় বাসিন্দা সন্তোষ সরকার বলেন, এদিন ভোরে শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখি একটি চিতাবাঘ ছাগল নিয়ে যাচ্ছে। পরে দেখি আরও একটি ছাগলও নিয়ে গিয়েছে। বনদপ্তরকে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ