নিজস্ব প্রতিনিধি, মালদহ: ষাট জন কৃষককে উন্নত চাষের পদ্ধতি শেখাতে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির। শুক্রবার উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ইংলিশবাজারে এই শিবির হয়। দপ্তরের মালদহের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, উন্নত পদ্ধতিতে কৃষককের সব্জি, ফল চাষ সম্পর্কে অবগত করতে এই প্রশিক্ষণ। মশলা, ফল, বিভিন্ন শাকসব্জি কীভাবে তা বাজারজাত করতে হবে, সে বিষয়েও এদিন আলোচনা হয়।



