সংবাদদাতা, ডোমকল: ট্রাক্টরে চেপে জমির চাষ করা দেখতে গিয়ে রোটোভেটরে শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হল ইসলামপুরের এক নাবালকের। মৃত ওই নাবালকের নাম নাবীর বিশ্বাস (৯)। তাঁর বাড়ি ইসলামপুরের পাহাড়পুরের আজমতপুরে। বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনেই মাঠের মধ্যে মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবীরদের জমিতে চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর আনা হয়েছিল। ট্রাক্টর দেখেই তার ওপরে ওঠে চাষ দেওয়া দেখার বায়না করতে থাকে নাবীর। সেইসময় ওর পরিবারের লোকজন বারণও করে। কিন্তু তারপরেও পরিবারের লোকের নজর এড়িয়ে ট্রাক্টরের চালকের সিটের পাশেই উঠে পড়ে নাবীর। শুরু হয় রোটোভেটর দিয়ে জমির চাষ দেওয়া। এমন সময় সিটের একদিক থেকে অন্যদিকে যেতে গিয়েছিল নাবীর। ওই সময়ই কোনওভাবে দুর্ঘটনাবশত স্লিপ করে নীচে পড়ে যায় সে। সেই সময় রোটোভেটর চালু থাকায় ধারালো ফলায় ছিন্নভিন্ন হয়ে যায় নাবীরের দেহ। শরীরের বিভিন্ন অংশে খুলে পড়ে। এরপরই কিছুক্ষণ বাদে বিষয়টি নজরে আসে ওই চালকের। এরপরই তড়িঘড়ি ট্রাক্টর দাঁড় করিয়ে পরিবারের লোকেদের খবর দেন।
মৃতের খুড়তুতো দাদা নুর আলম বিশ্বাস বলেন, আমার কাকুর জমিতে চাষ দেওয়ার জন্য ট্রাক্টর আনা হয়েছিল। ওই সময় আমার ট্রাক্টরে উঠে চাষ করা দেখছিল। একদিক থেকে অন্যদিকের সিটে বসতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যায়। সেই সময় রোটোভেটরে ভাইয়ের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ও সবার আদরের ছিল। এভাবে চলে যাওয়ায় ভীষণ কষ্ট হচ্ছে।