সংবাদদাতা, তপন: তপনের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী নারায়ণপুরে পুনর্ভবা নদী দিয়ে বাংলাদেশে পাচারের সময় চারটি গোরু উদ্ধার সহ এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ।
Advertisement
মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মী নারায়ণপুর বিওপির ১৬৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এলাকায় টহল দেওয়ার সময় দেখেন, পুনর্ভবা নদী দিয়ে কিছু পাচারকারী বাংলাদেশে গোরু পাচার করছে। সেই সময় ধাওয়া করে চারটি গোরু এবং একজনকে আটক করে বিএসএফ। যদিও পাচারকারীদের মধ্যে আরও কয়েকজন পালিয়ে যায়। সেই সঙ্গে কয়েকটি গোরু নিয়েও পালিয়ে যায় পাচারকারীরা। বুধবার বিকেলে চারটি গোরু এবং এক বাংলাদেশিকে তপন থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিস জানিয়েছে, ধৃত সিরাজুল ইসলাম বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা। সূত্রের খবর, ওই পাচারকারীরা বেশ কিছুদিন আগেই বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে ঢোকে।
তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, লক্ষ্মীনারায়ণপুর বিওপি এলাকা থেকে চারটি গোরু এবং এক বাংলাদেশিকে আটক করে বিএসএফের তরফে তপন থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, লক্ষ্মীনারায়ণপুর বিওপি এলাকা থেকে চারটি গোরু এবং এক বাংলাদেশিকে আটক করে বিএসএফের তরফে তপন থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।