Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির সোনার গয়না সহ গ্রেপ্তার দুই

চুরির সোনার গয়না সহ গ্রেপ্তার দুই
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের রাঙাভিটা এলাকায় চুরি যাওয়া সোনার সামগ্রী উদ্ধার করল পুলিস। ঘটনায় সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বাড়ি গাজোলের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার গাজোল থানার পুলিস জানিয়েছে, দুর্গাপুজোর আগে গাজোলের একটি বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। থানায় অভিযোগ হয়। আহোড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা সোনা গলিয়ে ফেলেছে। ধৃতদের থেকে সোনার কানের দুল, আংটি, পায়েল উদ্ধার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ