নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: চুরি যাওয়া দু’টি সাইকেল উদ্ধার করেছে গোঘাট থানার পুলিস। সেই ঘটনায় পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহাদেব বায়েন। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকায়। অভিযুক্ত গোঘাটের মাজডিহা এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত। পুলিসের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।



