Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির অভিযোগের তিন ঘণ্টার মধ্যে চোর সহ উদ্ধার চোরাই সামগ্রী

চুরির অভিযোগের তিন ঘণ্টার মধ্যে চোর সহ উদ্ধার চোরাই সামগ্রী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি থানার পুলিসের তৎপরতায় অভিযোগ জমা পড়ার তিন ঘণ্টার মধ্যেই ফ্যাক্টরি থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হল। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃতের বাড়ি ফ্যাক্টরি এলাকাতেই। 
Advertisement
ময়নাগুড়ির হঠাৎ কলোনিতে পানীয় জলের একটি ফ্যাক্টরি রয়েছে। অভিযোগ, ফ্যাক্টরির শাটার ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে ফ্রিজ, সিসি ক্যামেরার মনিটর, বোতল বানানোর বিভিন্ন মাপের ডাইস, প্লেট, মেশিনারি পার্টস এবং বিভিন্ন আয়তনের লোহার সামগ্রী থেকে শুরু করে ওজন মাপার যন্ত্র চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ফ্যাক্টরির কর্মী সৌমেন দাশগুপ্ত ফ্যাক্টরিতে এসে দেখেন শাটার ভাঙা। তিনি ভিতরে ঢুকে দেখতে পান অনেক কিছুই নেই। এরপরেই তিনি ফ্যাক্টরির মালিককে সমস্ত ঘটনার কথা টেলিফোনে জানান এবং মালিকের নির্দেশে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে আসে পুলিসের টিম। 
পরে স্থানীয় বাসিন্দা এক যুবকের বাড়ি থেকে উদ্ধার হয় চোরাই সামগ্রীগুলি। তাকে জিজ্ঞাসাবাদ করায় তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। পরে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অখিল মণ্ডল। 
ফ্যাক্টরির কর্মী সৌমেন দাশগুপ্ত বলেন, ১ জানুয়ারি রাতে চুরির ঘটনাটি ঘটে। থানায় অভিযোগ দায়ের করতেই তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিস। চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার হয়েছে। 
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, চুরি হওয়া সামগ্রী আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের টিম সজাগ রয়েছে।
সম্পর্কিত সংবাদ