Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির অভিযোগে ইটাহারে গ্রেপ্তার

চুরির অভিযোগে ইটাহারে গ্রেপ্তার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: জমি থেকে সোলার পাম্প চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিস।  ধৃতের নাম আনসারুল হক। তার বাড়ি গোড়াহার গ্রামে। ইটাহারের গোড়াহার গ্রামের বাসিন্দা গোলাম রব্বানি তাঁর জমিতে লক্ষাধিক টাকা ব্যয়ে একটি সোলার পাম্প বসান। গত ৮ আগস্ট সেটি চুরি হয়ে যায়।  গোলাম থানায় চুরির লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে আনসারুলকে গ্রেপ্তার করে। ধৃতকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে তুলে দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ