Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির অভিযোগে ধৃত  

চুরির অভিযোগে ধৃত
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত যুবকের নাম ধীরাজ সাউ (২৪)। বাড়ি রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। 
Advertisement
রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা ভবানন্দ সিংয়ের বাড়িতে গত শুক্রবার একটি চুরির ঘটনা ঘটে। তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আলমারি ভেঙে নগদ ও বেশকিছু অলঙ্কার চুরি করে পালায় অভিযুক্ত। পুলিস তদন্তে নেমে শনিবার রায়গঞ্জ শহর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিস হেফাজতে নির্দেশ দেন বিচারক। 
সম্পর্কিত সংবাদ