Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির অভিযোগে ধৃত মহিলা

চুরির অভিযোগে ধৃত মহিলা
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের তিলিপাড়ায় প্রতিবেশীর ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে এক মহিলাকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আশা খাতুন ওরফে সাজিদা বেগম। এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। গত সোমবার সকালে তিলিপাড়ার এক গৃহবধূ থানায় অভিযোগে জানান, রবিবার রাত ৯ টা নাগাদ বাড়িতে তালা দিয়ে তিনি কালনার বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে একজন ফোনে তাঁকে জানান, তাঁর ঘরের তালা ভেঙে কে বা কারা জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে। তিনি বাড়ি ফিরে দেখেন, সোনা ও রুপোর গয়না এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি গিয়েছে। তাঁর সন্দেহ হয় পাশের ঘরের এক ভাড়াটিয়ার উপরে। অভিযোগ পেয়ে পুলিস ওই মহিলাকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ