সংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের বোরডাঙ্গি এলাকায় বাড়িতে চুরির ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত যুবকের নাম জীবন রাজবংশী। তিনদিন আগে গঙ্গারামপুর শহরের বোরডাঙ্গি এলাকায় বাসন্তী সরকারের বাড়ির আলমারি ভেঙে নগদ ও অলঙ্কার চুরি যায়।
Advertisement
বাড়ির মালিক গঙ্গারামপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস বুধবার রাতে জীবনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে সোনার একটি লকেট ও দুটি চুড়ি। এদিন সকালে ধৃতকে পুলিস গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত করছে গঙ্গারামপুর থানার পুলিস।



