সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায় রবিবার ভোরে দু’টি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। তাদের বেঁধে রেখে গণধোলাইও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী ওই দুই যুবককে পুলিসের হাতে তুলে দেন। মাদকের নেশায় আসক্ত থাকায় পুলিস তাদের আটক করে নেশা মুক্তি কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।



