সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার খড়িবাড়ির কিলাঘাটার চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকা থেকে চুরির বাইক সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সনৎ মজুমদার। সে খড়িবাড়ির বুড়াগঞ্জের কিলাঘাটার বাসিন্দা। সপ্তাহখানেক আগে নকশালবাড়ির অটল এলাকা থেকে একটি বাইক চুরি যায়।
Advertisement
অভিযোগ দায়ের হয় নকশালবাড়ি থানাতে। তদন্তে নেমে কিলাঘাটার এক যুবকের নাম উঠে আসে। এরপর নকশালবাড়ি থানার পুলিস তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



