নিজস্ব প্রতিনিধি, কাঁথি: ১৪ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে। ভালোবাসা দিবসে ১৫জন ডিরেক্টরের হাতে গোলাপ ধরিয়ে বোর্ড গঠন প্রক্রিয়ায় আমন্ত্রণ জানাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নতুন পরিচালক মণ্ডলী আগামী পাঁচ বছরের জন্য যাতে ব্যাঙ্কের সুনাম ও শ্রীবৃদ্ধির ধারা অব্যাহত রাখে, সেই জন্য শুভেচ্ছা জানানো হবে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই ব্যাঙ্ক ৭৮বছর ধরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং হাজার হাজার মানুষের আস্থার পিলার হিসেবে কাজ করছে। এরকম একটি ব্যাঙ্কের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
Advertisement
গত ১৫ডিসেম্বর ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচন হয়। তারপর ১৬জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫জন ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। আগামী ১৪ফেব্রুয়ারি ওই ১৫জন ডিরেক্টর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যান পদে একাধিক নাম ভাসছে। তালিকায় জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, বিশিষ্ট ব্যবসায়ী মীর মমরেজ আলি, সিএডিসি-র জেলার চেয়ারম্যান অমিয়কান্তি ভট্টাচার্য এবং এগরার বিধায়ক তরুণকুমার জানার নাম জোরালোভাবে ভাসছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
এবার কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন দু’টি কারণে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের মধ্যে এই প্রথম কোনও সমবায়ে আধা সেনা দিয়ে নির্বাচন হয়। গত ১৫ডিসেম্বর ওই ব্যাঙ্কের পাঁচটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট হয়েছে। দ্বিতীয়ত, ডিরেক্টর নির্বাচন নিয়ে অখিল গিরি বনাম উত্তম বারিক শিবিরের বেনজির সংঘাত মোকাবিলায় হস্তক্ষেপ করতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরআগে সম্ভবত কোনও সমবায় নির্বাচনে দলের মধ্যেই ভোটাভুটি এড়াতে মুখ্যমন্ত্রীকে আসরে নামতে হয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬জানুয়ারি একসঙ্গে ১১জন বিক্ষুব্ধ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
ডেলিগেট এবং ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া শেষ। এবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের পালা। আগামী ১৪ফেব্রুয়ারি ব্যাঙ্কের শীর্ষ দুই পদে নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগামী পাঁচ বছর ওই বোর্ড ব্যাঙ্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রেমের দিবসেই কেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন? জবাবে ব্যাঙ্কের এক আধিকারিক বলেন, একটা সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে এত উত্তাপ সম্ভবত আগে কখনও তৈরি হয়নি। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ইতিহাসেও এই প্রথম। ভ্যালেন্টাইন্স দিবসে নবনিযুক্ত ডিরেক্টরদের হাতে গোলাপ দিয়ে বরণ করার মধ্য দিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে।
সূত্রের খবর, তৃণমূলের শীর্ষস্তর থেকেই মুখবন্ধ খামে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম পাঠানো হবে। ব্যাঙ্কের শীর্ষ দুই পদে কোন শিবিরের ডিরেক্টর থাকেন, তা নিয়েও দলের দুই শিবিরের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। শনিবার রাতেই কাঁথির এক দাপুটে নেতাকে ফোন করে রবিবার কালীঘাটে ডেকে পাঠানো হয়েছে। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন ইস্যুতে এই তলব বলে মনে করা হচ্ছে।