Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চারমাস পর বাংলাদেশ থেকে এল মিতালির রেক

চারমাস পর বাংলাদেশ থেকে এল মিতালির রেক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি ও শিলিগুড়ি: দীর্ঘ সাড়ে চার মাস বাদে বাংলাদেশ থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে নিয়ে আসা হল মিতালি এক্সপ্রেসকে। রেক এলেও কোনও যাত্রী ছিল না। হলদিবাড়ি স্টেশনে আপাতত রেকটি রাখা হয়েছে। শীঘ্রই এনজেপিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। রেকের অনেক ক্ষতি হয়েছে। এনজেপিতে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে, বলেন সিপিআরও। 
Advertisement
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে হলদিবাড়ি স্টেশনে আসে আট কামরার রেকটি। রাজনৈতিক অস্থিরতার কারণে গত ১৭ জুলাই শেষবারের মতো হলদিবাড়ি স্টেশন ছুঁয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছিল মিতালি এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর মিতালীকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এদিন সকালে ভারত-বাংলাদেশ কাঁটাতার পেরিয়ে সকালে হলদিবাড়ি স্টেশনে পৌছয় ট্রেনটি। 
উল্লেখ্য, ২০২২ সালের ১ জুন শুরু হয় এনজেপি-ঢাকা মিতালি এক্সপ্রেস ট্রেন। বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার কারণে ১৭ জুলাইয়ের পর বন্ধ হয়ে যায় পরিষেবা। হলদিবাড়ির স্টেশন মাস্টার সত্যজিৎ তেওয়ারি বলেন, ১৭ জুলাই মিতালি এক্সপ্রেস ভারত থেকে বাংলাদেশে ঢুকেছিল। তারপর আর আসেনি। সোমবারই দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এদিন ভারতীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে হলদিবাড়ি রেল স্টেশনে পৌঁছয় রেক। 
সিপিআরও জানিয়েছেন, অনেকদিন ট্রেনটি পড়েছিল। লোকো পাইলট, গার্ড সহ ইঞ্জিনিয়ারদের একটি টিম এখান থেকে বাংলাদেশে গিয়ে ট্রেনটি নিয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত রেক মেরামত করা হবে।  
সম্পর্কিত সংবাদ