সংবাদদাতা, শিলিগুড়ি: চুরি যাওয়া সামগ্রী সহ তিনজনকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিস। সম্প্রতি সিপাহীপাড়ায় একটি বাড়ি থেকে সেলাই মেশিন, কাঁসার বাসনপত্র চুরি যায়। ঘটনার অভিযোগ পেয়ে এনজেপি থানার পুলিস তদন্তে নামে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলামোড় ও জোড়পাকুরি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের থেকে চুরি যাওয়া সব সামগ্রী উদ্ধার হয়। ধৃতদের নাম রোহিত কান্তি, মহম্মদ বিপুল এবং টিঙ্কু ভুঁইয়া।



