Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোরাই স্কুটার উদ্ধার শিলিগুড়িতে

চোরাই স্কুটার উদ্ধার শিলিগুড়িতে
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস চুরি যাওয়া স্কুটার সহ একজনকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভ্রনীল ঘোষ। তার বাড়ি হাকিমপাড়ায়। গত ১৫ ডিসেম্বর হাকিমপাড়া থেকে দীপেশচন্দ্র প্রধান নামে এক ব্যক্তির স্কুটার চুরি হয়। চোরাই স্কুটারটি বিক্রির চেষ্টা করছিল ধৃত যুবক। হাকিমপাড়ায় একটি নির্জন স্থানে সেটি লুকিয়ে রেখেছিল। বুধবার রাতে এলাকায় অভিযান চালিয়ে পুলিস চোরাই স্কুটারটি উদ্ধার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ