Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোরাই মোবাইল সহ গ্রেপ্তার

চোরাই মোবাইল সহ গ্রেপ্তার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ‌৩৮টি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার এক যুবক। ধৃত যুবকের নাম শাজাহান শেখ। তার বাড়ি কালিয়াচকের খারিয়া ডুবায়। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে পুলিস গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন বাবুরহাট এলাকায় হানা দেয়। সেখান থেকে ধৃত যুবককে আটক করে। তার তল্লাশি নিতেই উদ্ধার হয় ৩৮টি মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা। এরপরই তাকে গ্রেপ্তার করে কালিয়াচক থানায় নিয়ে আসে পুলিস। বুধবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ