সংবাদদাতা, তেহট্ট: চোরাই বাইক সহ দুজনকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিস। তাঁদের কাছ থেকে দুটি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিস। ধৃত দুজনের নাম ফিরোজ শেখ ও বাপি মণ্ডল। তাঁদের তেহট্ট আদালতে তোলা বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সুত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৭ তারিখে একটা মোটরবাইক হারানোর অভিযোগ জমা পড়ে থানায়। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিস পলাশীপাড়া থানার চরকপোতা থেকে বাপি মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁকে জেরা করে পুলিস পলাশীপাড়ার পুকুরপাড়া থেকে ফিরোজ শেখকে গ্রেপ্তার করে। এঁদের দুজনের কাছ থেকে দুটি চোরাই বাইক উদ্ধার করে। তাঁদের হেফাজতে নিয়ে এই বাইক চুরির চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিস।



