Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই

চোরাই বাইক সহ গ্রেপ্তার দুই
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ি শিলিগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে দুটি চোরাই বাইক সহ দু’জনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিস। সোমবার বিকেলে করতোয়া মোড় থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মনজর আলম এবং হাসিরুল মহম্মদ। মনজর উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নাহারগছ এবং হাসিরুল রাজগঞ্জের বলরাম এলাকার বাসিন্দা। 
Advertisement
পুলিস সূত্রে খবর, সোমবার বিকেলে করতোয়া এলাকায় পেট্রোলিং করার সময় শিলিগুড়ির দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি বাইকে দেখে পুলিসের সন্দেহ হয়। তাদের রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বাইক দুটি চুরি করে এনেছে বলে তারা স্বীকার করে নেয়। এরপরই বাইক সহ তাদের গ্রেপ্তার  করা হয়।  
সম্পর্কিত সংবাদ