Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোরাই বাইক সহ ধৃত পাঞ্জাবের যুবক

চোরাই বাইক সহ ধৃত পাঞ্জাবের যুবক
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: চোরাই বাইক সহ পাঞ্জাবের এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম ধরমপীত সিং। বাড়ি পাঞ্জাবের নেহালসিংওয়ালা থানার হিম্মতপুরে। তার সঙ্গে আরও কয়েকজন পাঞ্জাব থেকে এসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বাইক চুরি করে তা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। 
Advertisement
রবিবার সন্ধ্যায় বড়শুল আন্ডারপাস দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল ধরমপীত। সেই সময় সেখানে নাকা চেকিং চলছিল। সন্দেহ হওয়ায় পুলিস তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। বাইকের মালিকানা সংক্রান্ত কোনও কাগজপত্র সে দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। টানা জিজ্ঞাসাবাদে বাইকটি সে বর্ধমান স্টেশন এলাকা থেকে চুরি করেছে বলে পুলিসকে জানায়। 
সম্পর্কিত সংবাদ