Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোরাই বাইক রেখে পালাল ২ দুষ্কৃতী

চোরাই বাইক রেখে পালাল ২ দুষ্কৃতী
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধরা পড়ার ভয়ে চোরাই বাইক রেখে পালাল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাল্লাগুড়ি পুলিস লাইনের সামনের রাস্তায়। জানা গিয়েছে, এদিন দুই যুবক একটি বাইকে চেপে সিটি সেন্টারের দিকে যাচ্ছিল। হেলমেটবিহীন থাকায় ট্রাফিক পুলিস ওই দুই যুবককে আটকাতে যায়। ওই দুই যুবক পুলিস দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আধিকারিকেরা তাদের পিছু নেয়। এরপরেই বাইক রাস্তার পাশে দাঁড় করিয়ে চম্পট দেয় দুই যুবক। পুলিস নম্বর প্লেট পরীক্ষা করে আসল মালিকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে জানতে পারে বাইকটি বুধবার বিকেলে সুভাষপল্লি এলাকা থেকে চুরি হয়েছিল। এরপরেই পুলিস বাইকের মালিককে ডেকে গাড়িটি তাঁর হাতে তুলে দেয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ