সংবাদদাতা, বালুরঘাট: পাচার রুখতে ৪ কিমির বেশি খোলা সীমান্তে প্রায় ৩০ ফুট উঁচু নেটের বেড়া দিল বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলির জামালপুর গ্রাম পঞ্চায়েতে পাচারকারীদের রুখতে এই কৌশল নিয়েছে বিএসএফ। শীতকালে ঘন কুয়াশার জন্য সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়া নতুন ব্যাপার নয়। পাচারকারিদের টার্গেট থাকে খোলা সীমান্ত। তবে এবার সেই চোরাচালান বন্ধ করতে তত্পর বিএসএফ।
Advertisement
বিএসএফের আধিকারিক মণিশ এস রাঠোর জানান, উন্মুক্ত সীমান্তে ছোট বেড়ার উপর দিয়ে ছুঁড়ে কেউ যাতে কোনও পাচার করতে না পারে সেজন্য প্রায় ৩০ ফুট উঁচু নেটের বেড়া দেওয়া হয়েছে।
হিলির বেশকিছু এলাকার কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত পাচারকার্যের স্বর্গ রাজ্য বলে পরিচিত। বিএসএফের ঢিলে ঢালা নজরদারির সু্যোগ নিয়ে চোরাকারবারিরা সীমান্তে কাঁটাতারের এপার থেকে ওপারে নানা কৌশল অবলম্বন করে পাচার করে। পাচার করতে গেলে কাঁটাতারের পাশে আসতে হয়। ইতিমধ্যে কাঁটাতারের কিছু দূরে সীমান্তে রাস্তা লাগোয়া বিএসএফ গর্ত তৈরি করছে। কোনও চোরাকারবারি পাচারের সামগ্রী নিয়ে কাঁটাতারের পাশে আসতে হলে এই গর্ত পার করতে হবে। যা কার্যত অসম্ভব। তবে কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হিরোইন সহ একাধিক মাদক সামগ্রী এপার থেকে ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সেই পাচারও বন্ধ করতে এবার উদ্যোগ নিল বিএসএফ।