Bartaman Logo
১০ জুন, ২০২৬

চার তার যন্ত্রের উদ্ভাবন

চার তার যন্ত্রের উদ্ভাবন
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী পণ্ডিত দেবাশীষ ভট্টাচার্য চারটি নতুন তার যন্ত্রের উদ্ভাবন করেছেন। নাম দিয়েছেন যথাক্রমে চতুরঙ্গী, গান্ধর্বী, আনন্দী এবং পুষ্পবীণা। আগামী ৮ ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়ির আঙিনায় ‘দেবতার’ শীর্ষক অনুষ্ঠানে প্রথমবার শোনা যাবে এই নতুন চার যন্ত্রের সুর। সঙ্গে তবলায় থাকছেন পণ্ডিত কুমার বোস। পণ্ডিত দেবাশীষ ভট্টাচার্য বলেন, ‘দেবতার উপস্থাপন করতে পেরে খুব ভালো লাগছে। একটি এক্সক্লুসিভ কনসার্টের আয়োজন করা হয়েছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ