সংবাদদাতা, সিউড়ি: শীতের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে দেদার কয়লা পচার হচ্ছে বীরভূমে। আর সেই বেআইনি কয়লা যাচ্ছে বেআইনি ইটের ভাটায়। সোমবার অভিযান চালিয়ে ফের বেআইনি কয়লা বোঝাই মোটর বাইক সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল জেলা পুলিসের এনফোর্সমেন্ট বিভাগ। সোমবার ভোরবেলা জেলা পুলিসের ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে সিউড়ি থানার ঝোরোমাঠ গ্রামের কাছ থেকে কয়লা পাচারকারীদের চারটি মোটর বাইক সহ চার টন বেআইনি কয়লা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে সোনাবলি খান ও নবিন হোসেন নামে দু’জনকে কয়লা পাচারকারী সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিস। যদিও পুলিসি ধড়পাকড়ের সময় আরও দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
তদন্তে নেমে পুলিস জানতে পারে, দুবরাজপুর থানার গোপালপুর, লোকপুর, পাণ্ডবেশ্বর এলাকার একাধিক খনি থেকে কয়লা এনে বীরভূমের বিভিন্ন জায়গায় বিক্রি করে এই পাচারকারীরা। পুলিসের দাবি, জেলার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক বেআইনি ইটভাটা। সেই সব ইটভাটাতেই মূলত এই বেআইনি কয়লা বিক্রি হয় বলে পুলিস জানতে পেরেছে। সোমবার উদ্ধার হওয়া চার টন কয়লার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। কম দামে পাচারকারীদের থেকে কয়লা কিনে সেই দিয়েই বেআইনি ভাবে চলছে একাধিক বেআইনি ইটভাটা। এছাড়াও পাচার হওয়া কয়লা সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, চন্দ্রপুর, লাভপুর সহ একাধিক দিকে চায়ের দোকান, খাবারের হোটেল সহ একাধিক জায়গায় বিক্রি করছে পাচারকারীরা। গত কয়েকদিনে অভিযান চালিয়ে পুলিসের বিভিন্ন থানার উদ্যোগে কয়েক টন কয়লা উদ্ধার করেছে পুলিস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই বেআইনি বালি, কয়লা, পাথর পাচার নিয়ে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছে জেলা পুলিস সুপার। তাই জেলাজুড়ে অভিযানে নেমেছে পুলিস।
অন্যদিকে সোমবার গ্রেপ্তার হওয়া কয়লা পচারকারীদের সঙ্গে পূর্বের একটি ঘটনার যোগসূত্র পেয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, গত কয়েকদিন আগে সিউড়িতে একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অভিযুক্ত এই দুই কয়লা পাচারকারী। তাই কয়লা পাচারের সঙ্গে হাসপাতালের ভাঙচুরের ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিস। এই সূত্র ধরেই ওই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিস।
জেলা পুলিসের ডিএসপি ডিইবি স্বপনকুমার চক্রবর্তী বলেন, জেলাজুড়ে ব্যাপক ধড়পাকড় চলছে। গতকালও অভিযান চালিয়ে চার টন কয়লা, চারটি মোটর বাইক ও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই অভিযুক্ত সিউড়ি একটি হাসপাতালে ভাঙচুরের ঘটনার সঙ্গেও জড়িত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।