Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোর সন্দেহে পিটুনি

চোর সন্দেহে পিটুনি
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার দিনদুপুরে নকশালবাড়ির বড় ঝাড়ুজোত এলাকায় চোর সন্দেহে এক যুকককে গণধোলাই দেয় স্থানীয়রা। তাতে গুরুতর জখম হয় ওই যুবক। পরে তাকে পুলিস উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করেন। পুলিস জানিয়েছে, জখমের নাম দীপক দাস। সে রায়পাড়ার বাসিন্দা। এদিন ওই এলাকায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দেয় এলাকার বাসিন্দারা। মনোতোষ সিংহ ও তার বউ বুলবুলি সিংহ জানান, দরজায় তালা মেরে আমরা বাজারে গিয়েছিলাম। সুযোগ বুঝে ওই যুবক বাড়িতে ঢুকে পড়ে। বাড়ি ফেরার সময় দেখি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই যুবক দৌড়ে পালাচ্ছে। এরপর তার পিছু নিয়ে প্রতিবেশীদের মদতে যুবককে ধরে ফেলা হয়। এদিকে বাড়ির কাঠের দরজা, আলমারি ভাঙা ছিল বলে দাবি সিংহ দম্পতির। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে কোনও লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ