নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জামুড়িয়ায় একের পর এক গোরুর খোঁজ মিলছে না। গোরু চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিল উত্তেজিত জনতা। বুধবার দুপুরে জামুড়িয়ার থানার বিজয়নগরের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, গাড়িতে করে একটি ষাঁড়কে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে তিনজন। জনতা পিছু ধাওয়া করলে দু’জন পালিয়ে যায়। এক ব্যক্তিকে ধরে ফেলে উত্তেজিত জনতা। তাকে ফুটবল মাঠের গোলপোস্টে বেঁধে রেখে গণপিটুনি দেওয়া হয়।



