রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ায় চুরি-ডাকাতি করার আগে রাস্তা পাহারা দেওয়ার জন্য শ্রমিক ভাড়া করছে দুষ্কৃতীরা। ডাকাতদল কোনও বাড়ি বা দোকানে অপারেশন চালানোর সময় ওই ভাড়াটে লোকজন বাইরে নজরদারি চালাচ্ছে। পারিশ্রমিক হিসেবে তাদের ৫০০-১০০০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। সম্প্রতি মেজিয়া সহ জেলার কয়েকটি থানা এলাকায় চুরি ও ডাকাতির ঘটনার তদন্তে নেমে ওই ধরনের একাধিক ‘ভাড়াটে পাহারাদারে’র খোঁজ পেয়েছে বাঁকুড়া পুলিস। এভাবে সামান্য টাকার বিনিময়ে দুষ্কৃতীদের জন্য ‘খেপ খাটার’ নজির তেমন নেই বলেই পুলিস আধিকারিকরা জানিয়েছেন। বিষয়টি জানতে পেরে জেলার দুঁদে পুলিস কর্তারাও তাজ্জব হয়ে গিয়েছেন।
Advertisement
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ডাকাতির সময় টাকার বিনিময়ে পাহারাদার নিয়োগের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ডাকাতির ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধেই একইরকমভাবে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করি। দুষ্কৃতীদের কাজে কেউ যাতে সহায়তা না করে সেটা পরিবারের লোকজনের দেখা উচিত।
উল্লেখ্য, ১০০ দিনের কাজ সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প বন্ধ থাকায় বর্তমানে অনেকেরই হাতে তেমন কাজ নেই। এদিকে, বাঁকুড়ায় কয়লা, পাথর সহ অন্যান্য বেআইনি খাদানও আর আগের মতো চলে না। ফলে সেখানে কাজ করা লোকজনও বর্তমানে কার্যত ‘বেকার’ হয়ে গিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে চলে গিয়েছেন। কেউ আবার এরাজ্যেই দিনমজুরি করছেন। তবে একসময় বেশি রোজগার করা অনেকের দিনমজুরির টাকায় পোষাচ্ছে না। তাদেরই একাংশ দুষ্কৃতীদের প্রলোভনে পা দিচ্ছে।
এদিকে, চুরি বা ডাকাতির সময় ঘটনাস্থলে দুষ্কৃতীদের বেশ কিছুক্ষণ কাটাতে হয়। অপারেশনে পেশাদার দুষ্কৃতী প্রয়োজন। আবার বাইরেও নজর রাখা জরুরি। কেউ হঠাৎ করে চলে এলে কাজে ‘বিঘ্ন’ ঘটবে। আবার পেশাদারদের মধ্যে কেউ বাইরে থাকলে ‘অপারেশন’ চালানোর লোকে টান পড়বে। ফলে বাইরে পাহারাদারের কাজের জন্য দুষ্কৃতীরা অল্প টাকার বিনিময়ে তাদের নিয়োগ করছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, মেজিয়া সহ অন্যান্য থানা এলাকায় চুরি ও ডাকাতির ঘটনায় সম্প্রতি আমরা কয়েকজনকে গ্রেপ্তার করি। ধৃতদের মধ্যে দু’চারজন এমন ছিল, যারা এর আগে ওই ধরনের ঘটনায় জড়িত ছিল না। তাদের জেরা করেই টাকার বিনিময়ে ডাকাতদলের হয়ে কাজ করার বিষয়টি জানতে পারি। জিজ্ঞাসাবাদের সময় এক অভিযুক্ত জানায়, তাকে ৫০০ টাকা ও মদ দেওয়ার প্রতিশ্রুতিতে রাস্তা পাহারা দেওয়ার জন্য ডাকাতরা নিয়ে গিয়েছিল। কিন্তু, ডাকাতি করে দুষ্কৃতীরা বেশি সামগ্রী পায়নি। ফলে তাকে মাত্র ২৫০ টাকা দিয়েছিল। ফলে সে সব ফাঁস করে দেয়। সোমবার রাতে বাঁকুড়া শহরের ময়রাবাঁধ এলাকায় দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বাড়ির দরজার তালা ভেঙে গয়না ও নগদ নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে বাঁকুড়া সদর থানার পুলিস ঘটনাস্থলে তদন্তে যায়। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিসের দাবি। শহরের বুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।