সংবাদদাতা, ইটাহার: চুরি করতে এসে ইটাহারে গ্রেপ্তার বিহারের দুই ব্যক্তি। বাজেয়াপ্ত হয়েছে সাবমার্সিবলের পাইপ সহ বৈদ্যুতিক যন্ত্রাংশ। শনিবার রাতে টহল দেওয়ার সময় চাঁভোট এলাকার সন্দেহজনক দু’জনকে আটক করে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একটি পিকআপ ভ্যান ভর্তি সাব মার্সিবলের প্লাস্টিকের পাইপ, বৈদ্যুতিক যন্ত্রাংশ উদ্ধার হয়। পুলিস গাড়ি সহ চুরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। ধৃতদের নাম মহম্মদ আলমগীর ও রেজাউল ইসলাম। তাদের বাড়ি বিহারের বলরামপুর এলাকায়। রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তুলে ৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিস।



