Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চার হাজার হাঁসের বাচ্চা বিলি

চার হাজার হাঁসের বাচ্চা বিলি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: তপনে চার হাজার হাঁসের বাচ্চা বিতরণ করল তপন ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। শুক্রবার তপন কৃষি দপ্তর থেকে ৪০০ জন উপভোক্তাকে ১০টি করে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। তপন ব্লকের হজরতপুর, হরসুরা, দ্বীপখণ্ডা, চণ্ডীপুর, আউটিনা এবং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের মোট ৪০০ জন উপভোক্তাদের নিয়ে প্রথমে হাঁস পালনের উপর একটি প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চাগুলি তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক শেখর পাল, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ গোলাম ইয়াজদানি প্রমুখ।
Advertisement
সম্পর্কিত সংবাদ