সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪ঘণ্টা বন্ধ রইল কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেট। যার ফলে চরম হয়রানি সাধারণ মানুষের। ঘুরপথে কামাখ্যাগুড়ির তেঁতুলতলা রেলগেটটি দিয়ে যাতায়াত করতে হয় এদিন। যানবাহনগুলিও ওই পথ ধরেই চলাচল করে। রেলগেট বন্ধ থাকায় কামাখ্যাগুড়িতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কামাখ্যাগুড়ি বাসস্ট্যান্ডে থাকা পুলিস কর্মীদের।
Advertisement
এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটটি একটি গাড়ির ধাক্কায় বিকল হয়ে পড়ে। এরপর দুপুর দেড়টা নাগাদ রেলগেট মেরামতের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেট ৪ ঘণ্টা বন্ধ ছিল। রেলগেট বন্ধ থাকার কারণে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কামাখ্যাগুড়ির বাসিন্দা নূর আলম বলেন, রেলগেটটি বিকল হওয়াতে সেটি দীর্ঘ সময় বন্ধ ছিল। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ির ধাক্কায় রেলগেটটি বিকল হয়ে যায়। সেটি মেরামত করার পর খুলে দেওয়া হয়। তবে তেঁতুলতলা রেলগেটটি খোলা ছিল।
রেল সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ির ধাক্কায় রেলগেটটি বিকল হয়ে যায়। সেটি মেরামত করার পর খুলে দেওয়া হয়। তবে তেঁতুলতলা রেলগেটটি খোলা ছিল।



