Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চায়ের দোকানের পাশে বোমা উদ্ধার

চায়ের দোকানের পাশে বোমা উদ্ধার
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: বুধবার দুপুরে ডালখোলা থানার শিক্কর এলাকা থেকে একটি বোমা উদ্ধার করে পুলিস। হিমঘরের উল্টোদিকে একটি চায়ের দোকানের পাশে বোমাটি পড়ে ছিল। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিসে খবর দেন। বোমাটি উদ্ধার করে। পরে বস্তাডাঙ্গির একটি ফাঁকা জায়গায় জলাশয়ের পাশে বম্ব স্কোয়াড বোমাটি নিষ্ক্রিয় করে। অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, একটি সুঁতলি বোমা উদ্ধার হয়েছিল। তা নিষ্ক্রিয় করা হয়েছে। বোমাটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এখানে আনা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ