Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চর বালাভূতে বাঁধের কাজ পরিদর্শন

চর বালাভূতে বাঁধের কাজ পরিদর্শন
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তুফানগঞ্জ-১ ব্লকের বালাভূত পঞ্চায়েতের চর বালাভূত পাঁচটি নদীর মিলনস্থল। প্রতি বছর বর্ষায় ফুলে ফেঁপে ওঠা নদীতে বিঘার পর বিঘা জমি বিলীন হয়ে যায় নদীগর্ভে। আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটে গ্রামবাসীদের। তার রাশ টানতে সেচদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। বৃহস্পতিবার বুড়িরঝাড় এলাকায় বাঁধের কাজ পরিদর্শন করতে যান সেচদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক, মহকুমা সেচদপ্তরের আধিকারিক সৌরভ সেন। সঙ্গে ছিলেন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। সৌরভ সেন বলেন, বাঁধ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ৯০০ মিটার বাঁধ তৈরিতে ব্যয় হচ্ছে ৪ কোটি ২৯ লক্ষ টাকা। বাঁধ নির্মাণ হয়ে গেলে পাঁচ হাজারের বেশি বাসিন্দা উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ