Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ার সোনাপুর বাজারে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই

চোপড়ার সোনাপুর বাজারে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়ায় পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। রবিবার সন্ধ্যায় এক স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনাপুর বাজারে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিমল মোদক নামে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী সাপ্তাহিক কালেকশনে সোনাপুর বাজারে আসেন। কালেকশন শেষ করে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে গেলে পিছন থেকে এসে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এবিষয়ে রাতেই ওই ব্যবসায়ী চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চোপড়া থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিস বাহিনী। উল্লেখ্য, ২৬ ডিসেম্বর কালাগছ এলাকায় মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কালাগছের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবারের ঘটনারও দ্রুত কিনারা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ