Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ার মালিগাঁওয়ে তৃণমূলের অঞ্চল সম্মেলন  

চোপড়ার মালিগাঁওয়ে তৃণমূলের অঞ্চল সম্মেলন
 
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: বুধবার তৃণমূলের লক্ষ্মীপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল। চোপড়ার মালিগাঁও এলাকায় সম্মেলন হয়। সম্মেলনে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, জেলা মহিলা সংগঠনের সম্পাদিকা পম্পা সরকার সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। সম্মেলন শেষে ফের অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয় মেরাজুল ইসলামকে। বিধায়ক বলেন, বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বুথস্তর পর্যন্ত সংগঠন গোছানোর কাজ চলছে। ইতিমধ্যে শেষ হয়েছে বুথস্তরের সম্মেলন। চোপড়া বিধানসভা এলাকায় বিরোধীদের সংগঠন নেই। বিধানসভা নির্বাচনের আগে যে কয়েকজন রয়েছেন তারাও রাজ্য সরকারের উন্নয়ন দেখে দলে যোগ দেবেন। প্রত্যেক বক্তাই বিধায়ক হামিদুর রহমানের হাত ধরে চোপড়ায় ব্যাপক উন্নয়নের খসরা তুলে ধরেন। পম্পা সরকার বলেন, খুব সুন্দর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ