Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চোপড়ার বিধায়কের দেহরক্ষীর রহস্য মৃত্যুতে অভিযোগ করবে না পরিবার

চোপড়ার বিধায়কের দেহরক্ষীর রহস্য মৃত্যুতে অভিযোগ করবে না পরিবার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পরিবারের তরফ থেকে পুলিসে অভিযোগ করা হয়নি। যদিও পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনার ২৪ ঘণ্টা পরেও মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। শুক্রবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে এক মহিলাকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকেছিলেন দেহরক্ষী সুলতান হুসেন (৫৬)। তিনি পুলিদের কনস্টেবল পদে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা মহিলা ও হোটেলের কর্মীরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিস সঙ্গে থাকা মহিলা ও হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করেছে। তবে কাউকেই গ্রেপ্তার করেনি। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতেই ইসলামপুরে পৌঁছয়। সুলতান সাহেবের স্ত্রী সুফেরা বিবি বলেন, আমরা পুলিসের কাছে কোনও অভিযোগ করছি না। এর চাইতে আর বেশিকিছু তিনি বলতে চাননি। ইসলামপুরের পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, মৃতের পরিবার থেকে আমরা সুনির্দিষ্ট কোনও অভিযোগ পাইনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আমরা দেখব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ