নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চাপড়ায় জমি বিবাদের জেরে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ওই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোট দু’টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। যেগুলি দেখতে পুরনো দিনের একনলা বন্দুকের মতো। খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার চাপড়া থানার হাতিশালা-১ পঞ্চায়েতের মহেশনগর এলাকায় জমি বিবাদের জেরে আলহামদো শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। এছাড়াও দু’জন জখম হন। পুলিস তদন্তে নেমে গুলি চালানোর অভিযোগে রহিম মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করে। পরে আরও দু’জন ধরা পড়ে।



